1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

২২ বছর পর ‘বেদের মেয়ে জোছনা’র নায়িকা অঞ্জু ঘোষ বাংলাদেশে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮, ৯.২০ এএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র দিয়ে পুরো দেশ কাঁপিয়েছিলেন। তিনি অঞ্জু ঘোষ। বাংলা চলচ্চিত্র ইতিহাসের সফল ছবিগুলোর মধ্যে শীর্ষ এই ছবির নায়িকা দীর্ঘ সময় ধরে বাংলাদেশে নেই। হয়তো অনেকেই ভুলেও গেছেন। নতুন প্রজন্মের সিনেমাপ্রেমিরাও জানেনা একসময়ের হাটত্রুব এই নায়িকার কথা।
চলচ্চিত্রে আগমনের আগে তিনি চট্টগ্রামের মঞ্চে বাণিজ্যিক নাটকের অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর আসল নাম অঞ্জলি ঘোষ। বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরার হয়ে যাত্রায় নৃত্য পরিবেশন করতেন ও গানও গাইতেন। ১৯৮২ সালে এফ. কবীর চৌধুরী পরিচালিত ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল ছিল। তিনি বাংলার নীলো নামে পরিচিত ছিলেন। তিনি অভিনয়গুণে রাতারাতি তারকা বনে যান।
১৯৮৬ সালে তাঁর ক্যারিয়ার বিপর্যয়ের মুখে পড়লেও তিনি ফিরে আসেন ভালোভাবে। ১৯৮৭ সালে অঞ্জু সর্বাধিক ১৪টি সিনেমাতে অভিনয় করেন মন্দার সময়ে যেগুলো ছিল সফল ছবি। তাঁর অভিনীত ‘বেদের মেয়ে জোছনা’ অবিশ্বাস্য রকমের ব্যবসা করে এবং সৃষ্টি করে নতুন রেকর্ড। তিনি সুঅভিনেত্রীও ছিলেন।
১৯৯১ সালে বাংলা চলচ্চিত্রে নতুনের আগমনে শাবনাজদের মতো নায়িকাদের দাপটে তিনি ব্যর্থ হতে থাকেন। ১৯৯৬ সালে অর্থাৎ দীর্ঘ ২২ বছর আগে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতার চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। বর্তমানে তিনি ভারতে বিশ্বভারতী অপেরায় যাত্রাপালায় অভিনয় করছেন।
জানা গেছে, বেশ কিছু পরিকল্পনা নিয়েই অঞ্জু ঘোষের এবারের এই ঢাকা সফর। চমক হিসেবে নতুন কোনও ছবিতে অভিনয়ের ঘোষণা আসতে পারে। ঢাকাই ইন্ডাস্ট্রিতে সিনেমা প্রযোজনা করবেন বলেও শোনা যাচ্ছে। এছাড়া সফরে অঞ্জু চলচ্চিত্রের তার প্রিয় মানুষদের সঙ্গে সাক্ষাৎ করবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!