1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন: পূন নির্বাচন নিয়ে নানা জল্পনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬, ৫.০৬ এএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

জাকির হোসেন,বিশ্বম্বরপুর ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পূন নির্বাচন নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ইউনিয়নের ১৪৬৭০ জন ভোটারদের মধ্যে এখন প্রধান আলোচনার বিষয় পূন: নির্বাচন। তারা নির্বাচন কমিশনের নির্বাচনের তারিখ ঘোষণার দিন গুনছেন। এলাকার হাট -বাজার, ক্ষেত-খামার, চায়ের স্টল সহ বিভিন্ন জায়গায় এখন নির্বাচন নিয়ে আলোচনা চলছে। উল্লেখ্য গত শেষ দফা নির্বাচনে এ ইউনিয়নে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সমান সমান ভোট পাওয়ায় ফের পূননির্বাচনের ঘোষণা দেয় কমিশন।
গত ৪ জুন ষষ্ঠ ও শেষ ধাপে বিশ্বম্ভরপুর উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষনার সময় দেখা যায় দুই প্রার্থী সমানে সমান। এরশাদ মিয়া (লাঙ্গল) ৪০৩০, আব্দুল গনি (নৌকা) ৪০৩০ সমান সংখ্যাক ভোট পান। পরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কমিশনার মো: বেলাল হোসেন পূন:নির্বাচনের ঘোষনা দেন।
প্রতিদ্বন্ধি দুই প্রার্থী এখন ঘুড়ে বেড়াচ্ছেন ইউপির আনাচে-কানাচে। চেয়ারম্যান প্রার্থী এরশাদ মিয়া (লাঙ্গল) বলেন, আমি ইউপির সাধারণ জনগনের পাশে থেকে তাদের দু:খ কষ্টের ভাগ নিয়েছি। আমি আশা করি তারা আমাকে পূন: নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে ইউপি বাসীর খেদমত করার সুযোগ করে দিবেন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল গনি (নৌকা) বলেন, আমি ইউপি বাসীর দু:খ কষ্টে সব সময় তাদের পাশে ছিলাম আছি এবং আগামি দিন গুলোতে থাকব । আশা করি তারা আমাকে জয়ের মালা পরাবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!