1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক

সাংবাদিক শামস শামীমের সংবাদ: আইজিপি পদক পেলেন সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার তাপস

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮, ৭.০২ এএম
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‘সুনামগঞ্জ ইউমেন্স সাপোর্ট সেন্টারের উদ্যোগ: জোড়া লাগছে সম্পর্ক’ শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠে সাংবাদিক শামস শামীমের লেখা একটি সংবাদ গত ২৩ সেপ্টেম্বর একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদটি স্থানীয় দৈনিক সুনামকণ্ঠেও প্রকাশিত হয়। সংবাদে সুনামগঞ্জ ইউমেন্স সাপোর্ট সেন্টারের শুভ উদ্যোগের নেপথ্য নায়ক সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের তৎপরতা উঠে আসে। দেশ-বিদেশে সাড়া ফেলে খবরটি। সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষের প্রশংসনীয় উদ্যোগটিকে অভিনন্দন জানান পুলিশের উর্ধতন কর্মকর্তাও।
জানা গেছে দাম্পত্য কলহ নিয়ে থানায় বিয়ে বিচ্ছেদে আসা দম্পতিদের কথা আলাদাভাবে শুনে নিতেন সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। পরে উইমেন্স সাপোর্ট সেন্টারের কর্মীদের দিয়েও তিনি খবর নিয়ে দম্পতিকে ডেকে আনতেন। আলাদাভাবে বর ও কণের স্বজনদের ডেকে এনেও কথা বলতেন। তাদেরকে সামাজিক ও পারিপার্শিক অবস্থা তুলে ধরে এবং সন্তানের ভবিষ্যতের কথা বলে বিয়ে বিচ্ছেদ থেকে সরে আসতে তাদের অনুরোধ জানাতেন। পাশাপাশি নির্যাতক স্বামী ও তাদের পরিবারকে স্ত্রীকে নির্যাতন না করার আহ্বান জানিয়ে তাদেরকেও নজরদারিতে রাখতেন উইমেন্স সাপোর্ট সেন্টারের মাধ্যমে। এভাবে ভাঙ্গা সংসার জোড়া লাগাতে সচেষ্ট ছিলেন তিনি।
জানা গেছে তাপস রঞ্জন ঘোষের এই প্রশংসনীয় উদ্যোগে খুশি হয় পুলিশ বিভাগ। এর প্রেক্ষিতে ২০১৮ সালের পুলিশ সপ্তাহ উপলক্ষে তাপস রঞ্জন ঘোষকে আইজিপি পদকে ভূষিত করার সিদ্ধান্ত হয়। আজ সোমবার ঢাকায় তাপস রঞ্জন ঘোষকে আইজিপি পদক দেওয়া হবে।
রবিবার বিকেলে কালের কণ্ঠের সংবাদের আলোকে তাঁকে আইজিপি পদকে মনোনীত করার বিষয়টি নিশ্চিত করেছেন তাপস রঞ্জন ঘোষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!