1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বাংলাদেশ বিশ্বসভায় কাউকে তোয়াজ না করে আত্মমর্যাদার সঙ্গে চলছে: সৈয়দ সাজিদুর রহমান ফারুক

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭, ২.৩৪ পিএম
  • ৩৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের যে কোন পরাশক্তিকে না বলতে পারে। বাংলাদেশ এখন কাউকে তোয়াজ না করে আতœমর্যাদা নিয়ে পথ চলছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের কাজির পয়েন্টস্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাথে এক মতবিনিময় সভায় এসবকথা বলেন। তিনি আরো বলেন গত ১০ বছরে বাংলাদেশ বিশ্বের রোলমডেল হয়ে দাড়িয়েছে। আর এই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বব্যংক, বারাক উবামা, ডোনাল্ড ট্র্যাম্প, ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘসহ যে কোন পরাশক্তিকে বাংদেশের স্বার্থে দ্যার্থহীনভাবে না করে দিতে পারে। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘসহ বিশ্বময় হয়েছেন বিশ্বশান্তির প্রতিকৃত। চলমান বিশ্ব নেতৃত্বে শেখ হাসিনার লিডারশীপ সকল মহলে প্রশংসিত হচ্ছে। আমরা এখন আর মাথানত করা জাতি নই। তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বীরত্বগাথা ইতিহাসের জন্ম দিয়ে যে দেশ মানচিত্র ও পতাকা পেয়েছে সেই বাংলাদেশ আজ বীরদর্পে বিশ্ব নেতৃত্বে আবির্ভুত হয়েছে।
এ সময় ফারুক বলেন, দেশ এখন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। আমরা যারা প্রবাসে বসবাস করি তারা বাংলাদেশ গনমাধ্যমের কাছ থেকে বেশি বেশি ইতিবাচক সংবাদ চাই। তিনি আরোও বলেন, সুনামগঞ্জ-৩ আসনে নৌকা নিয়ে নির্বাচন করার ইচ্ছা ও প্রস্তুতি- দুটোই আমার রয়েছে। দল যদি মনোনয়ন দেয় তবে নির্বাচন করবো। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দল যাকে মনোনয়ন দেবে আমি তাঁর পক্ষেই কাজ করব এবং দলের নেতাকর্মীদের কাছেও আমার বিনিত আহব্বান থাকেবে দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে সকল ভেদাবেদ ভুলে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করুণ। আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবোই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহামান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, একেএম মহিম, এমরানুল হক চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, মাসুক মিয়া, আশিক পীর, মুশাহিদ রাহাত প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!