1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

জাপানে মানসিক সেবাকেন্দ্রে হামলা: ছুরিকাঘাতে নিহত ১৯

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬, ৫.১৬ এএম
  • ৬২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জাপানে মানসিক প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে ছুরি নিয়ে ঢুকে পড়া এক যুবকের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। মঙ্গলবার সাগামিহারা শহরে এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হামলায় আহত হয়েছে আরো ২৬ জন। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
হামলার পর এক যুবক নিজেই স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবরে জানানো হয়, গ্রেপ্তার হওয়া যুবকের বয়স ২৬ বছর। রাজধানী টোকিও থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ওই সেবাকেন্দ্রের সাবেক কর্মী ছিলেন তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের শেষ করে দিতে চেয়েছিলেন বলে ওই সন্দেহভাজন যুবক পুলিশকে জানিয়েছেন।
সেবাকেন্দ্রের কাছে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি। পুলিশ বলছে, হামলাকারী দিবাগত রাত আড়াইটার দিকে সেবাকেন্দ্রে প্রবেশ করেন। এরপর তিনি ভেতরে থাকা লোকদের ছুরিকাঘাত করতে থাকেন।
হামলা সময় সেবাকেন্দ্রে আটজন কর্মী ও প্রায় ১৫০ জন বাসিন্দা ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!