1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জেল হত্যা দিবসের অনুষ্ঠানে জগলুলকে মনোনয়ন প্রদানের দাবি জানালেন নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭, ৪.১০ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য আয়ূব বখত জগলুল এবং পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত জেলহত্যা দিবসের অনুষ্ঠানে সদর ও বিশ্বম্ভরপুর থেকে আগত তৃণমূল নেতৃবৃন্দ আয়ূব বখত জগলুলকে আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে মনোনয়ন দানের আহ্বান জানিয়েছেন। জেল হত্যা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে জাতীয় নেতাদের স্মরণ করার পাশাপাশি তারা সুনামগঞ্জ-৪ আসনে জগলুলকে মনোনয়ন দিতে কেন্দ্রের প্রতি এই দাবি জানান। একাধিক নেতা বক্তব্য দিতে এসে এই দাবি জানান।
শুক্রবার বিকেলে এ উপলক্ষে আয়ূব বখত জগলুলের নেতৃত্বে শোকর‌্যালি বের হয়। এতে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও পৌর মেয়র আয়ূব বখত জগলুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, শাহ আবু তারেক, অ্যাড. আক্তারুজ্জামান আহমদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মো. এহসান, সাধারণ সম্পাদক নবনী দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ঝন্টু তালুকদার প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহের আলী, দোলন তালুকদার, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল কাদির মিছবাহ, শাহিন আহমদ, ৯নং ওয়ার্ড সভাপতি অমৃত লাল আচার্য্য, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, ২নং ওয়ার্ড সভাপতি বিজয় নন্দী বিকু, যুগ্ম সম্পাদক রাজকুমার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ উল আলম, সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আজহারুল আলম শিপু, ছাত্রলীগ নেতা ভজন পাল, সাক্ষর রায়, রাহুল, তানজিল, মারুফ, দবির আহমদ, সায়রুল, সেলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আয়ূব বখত জগলুল বলেন, ৩ নভেম্বর মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কময় ও বেদনাদায়ক একটি দিন। এই দিনে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জাতিকে নেতৃত্বশূন্য করতে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। কারাগারের নিরাপদ আশ্রয়ে সংঘটিত এ ধরনের হত্যাকা- পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা এই জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!