1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১ মধ্যনগরে হাওরে পূজাম-প পরিদর্শনে যাবার সময় সেতুতে নিম্নমানের উপকরণের ব্যবহার দেখে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেন এমপি কামরুল নেত্রকোণার সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে

সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক ১

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২.৫০ পিএম
  • ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
‎সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার চালবন এ লাকা থেকে  বালু বোঝাই ট্রাকসহ ১জনকে আটক করেছে ডিবি পুলিশ। 
সোমবার ভোররাতে একদল বালু লুটকারী ট্রাকে করে বালু লোড করে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির (ওসি) কেএম শামীম হাসানের তদারকিতে  ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালননাকালে একটি বালু ভর্তি ট্রাকসহ ১জন বালুখেকোকে আটক করেন।

পুলিশ সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে  ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসানের তদারকির মাধ্যমে  ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের এস‌আই সাইফুল ইসলাম এর নেতৃত্বে এস‌ আই মুকুল, এসআই রহিম ও এএসআই খাদেম,কনস্টেবল ইমরানসহ ডিবি পুলিশের  ১টি চৌকস টিম চালবন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি অবৈধ বালুভর্তি হাইড্রোলিক গাড়ি ও একজন ড্রাইভারকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
উল্লেখ্য একটি প্রভাবশালী স্হানীয় বালুখেকো চক্র দীর্ঘদিন ধরে ধোপাজান চলতি নদীতে নদী তীরবর্তী গ্রামের পাড় কেটে কোটি কোটি টাকার বালু ও পাথর লুট করে আসছিল এই চক্রটি। ফলে নদীর পাড় কাটা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন বলেও জানা যায়। পুলিশের নিয়মিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন নদীর পাড়ে বসবাসরত সাধারণ মানুষেরা।

‎এ ব্যপারে সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি কেএম শামীম হাসান বালুর ট্রাক ও একজন আটকের সত্যতা নিশ্চিত করে জানান,অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে, যারাই অবৈধভাবে পাড় কেটে বালু  উত্তোলণ করবে খবর পেলেই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করা হবে এবং  দোষীদের আইনের আওতায় আনা হবে। আজ ১টি বালু ভর্তি  ট্রাকসহ ১জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!