1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে বালু চুরি ঠেকাতে সিসি ক্যামেরা স্থাপন এআইনির্ভর প্রতারণা নিয়ে সতর্কতা জরুরি: আইটি উদ্যোক্তা নাজমুল হক সজীব এডুকেয়ার মেধা বৃত্তি ২০২৬: সুনামগঞ্জে ৪৩ মেধাবী শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান তাহিরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা উস্তার আলী সুনামগঞ্জে চেয়ারম্যানের শালিসে চুরির অপবাদ: অপমান সইতে না পেরে চিরকুট লিখে যুবকের আত্মহ/ত্যা ২৫ দিন পর হারিয়ে যাওয়া গরু ফেরত দিল সুনামগঞ্জ থানা পুলিশ! হঠাৎ সুনামগঞ্জ হাসপাতালে চারগুণ রোগী: স্বাস্থ্যসেবা ভেঙ্গে পড়ার উপক্রম সুনামগঞ্জে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক জুমার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে ওসি রতন শেখের মাদকবিরোধী প্রচারণা শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জে নজরুল প্রয়াণ দিবস উদযাপন

এডুকেয়ার মেধা বৃত্তি ২০২৬: সুনামগঞ্জে ৪৩ মেধাবী শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১০.৩৯ এএম
  • ২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সুনামগঞ্জে ‘এডুকেয়ার মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’-এর পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির মোট ৪৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়।

​শনিবার (২৯ আগস্ট) সুনামগঞ্জ শহরের বক পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এডুকেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১৮ জুলাই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল।

​পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এডুকেয়ার কোচিং সেন্টারের শিক্ষক ও কবি মহিউদ্দীন আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিন্টু দেবনাথ।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাইম কোচিং সেন্টারের পরিচালক মুহাম্মদ ছালিক আহমদ বলেন, একটি মেধা বৃত্তি কেবল আর্থিক বা বস্তুগত উপহার নয়; এটি শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও অদম্য সম্ভাবনার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয় এবং তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন এডুকেয়ার কোচিং সেন্টারের উপদেষ্টা অ্যাডভোকেট হিমু দাশ রায়, ডাচ্-বাংলা ব্যাংকের ক্যাশ অফিসার ও শিক্ষক প্রত্যয় ভট্টাচার্য নিপুন এবং দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার ও শিক্ষক শরিফ আহমেদ মানিক।

​বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। জিপিএ-৫ পাওয়ার চেয়েও প্রথমত একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার আসল লক্ষ্য হওয়া উচিত।

​অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন শামীম আহমেদ ও সুরজিৎ তালুকদার। তারা পরীক্ষার স্বচ্ছতা ও সুন্দর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এটি আরও বৃহৎ পরিসরে আয়োজনের আহ্বান জানান।

​সমাপনী বক্তব্যে এডুকেয়ার মেধা বৃত্তির পরিচালক উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আগ্রহী করে তুলতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামীতে আরও বিস্তৃত পরিসরে জেলাজুড়ে এ মেধা বৃত্তি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

​আলোচনা পর্ব শেষে নির্বাচিত ৪৩ জন শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। সনদ গ্রহণের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় পুরো মিলনায়তন এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!