স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আফতাব নগর জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মাদক ও জুয়ার বিরুদ্ধে এক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম।
তিনি তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়া নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান এবং সামাজিক প্রতিরোধের ডাক দেন। ওসির এই সময়োপযোগী ও ব্যতিক্রমী মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের তীব্র প্রশংসা করেছেন এলাকার সুধীজন। অপরাধমুক্ত সমাজ গড়তে সমাজের সচেতন ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ।