স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট এলাকার লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে বুধবার এক ইতালিপ্রবানীর মানিব্যাগ চুরি হয়েছে। এ ঘটনায় চোরকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তার জন্য তথ্য চেয়েছে সদর থানা পুলিশ।
জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবি ও গায়ে হলুদ রঙের কোটি পরা ইতালিপ্রবাসীরর মানিব্যাগ চুরি হয়। মানিব্যাগে বাংলাদেশি ৩০ হাজার টাকা, ইতালিয়ান ১ হাজার ৫০০ ইউরোসহ গুরুত্বপূর্ণ জরুরি কাগজপত্র ছিল।
ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পুলিশকে জানালে চোরকে শনাক্তে তৎপরতা শুরু করে পুলিশ। সন্দেহভাজন চোরের ছবি দিয়ে ফেইসবুকে পোস্ট করেছে সদর থানা পুলিশ।
ছবির অভিযুক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য জানলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, চোরকে ধরতে সহায়ক তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।