1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে ১৯৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে চায় গ্রিস, নবায়ন হবে শ্রম অভিবাসন চুক্তি টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৩ হাউসবোটকে জরিমানা সাত সমুদ্র তেরো নদীর এপাড়ে, টেমসের তীরে এক টুকরো সুনামগঞ্জ।। আ স ম মাসুম সুরমায় বাল্কহেডের ধাক্কায় জেলের মৃত্যু, দানব বাল্কহেড ও চালকসহ আটক ৮ তিন মাসের মধ্যে সুনামগঞ্জ পশ্চিম বাজারের মদের দোকান সরানোর সিদ্ধান্ত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বোয়েসেলের ঢাকা গামী মামুন পরিবহন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, হেলপার পুলিশ হেফাজতে সুনামগঞ্জে ১১১ কেজি ভারতীয় ফুচকা ও ১০টি লিড বল কার্তুজ উদ্ধার ৪০ বছর পর দিদার শিকড়ের সন্ধানে নাতির আবেগগন বার্তা: মধ্যনগরবাসীর সহযোগিতা চায় আসামের পরিবার

সুরমায় বাল্কহেডের ধাক্কায় জেলের মৃত্যু, দানব বাল্কহেড ও চালকসহ আটক ৮

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬.৩২ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুরমা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে বেপরোয়া গতিতে চলা একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে এক হতদরিদ্র জেলের নির্মম মৃত্যু হয়েছে। নিহত জেলে নদীতে নৌকা নিয়ে মাছ ধরছিলেন। এ ঘটনায় ঘাতক বাল্কহেডটি জব্দসহ চালক ও কর্মীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা চলাচল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ৪০ হাজার ফিট বালু ও পাথর বোঝাই একটি দানবীয় বাল্কহেড সুরমা নদীতে বেপরোয়া গতিতে চলছিল। পথে নদীতে মাছ ধরা অবস্থায় একটি নৌকার ওপর বাল্কহেডটি উঠিয়ে দিলে এক জেলে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত জেলে অত্যন্ত দরিদ্র ছিলেন। সম্প্রতি এক মেয়ের বিয়ে দিলেও তার সংসারে এখনো সাতটি ছোট সন্তান রয়েছে। নদীতে মাছ ধরে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি পুরো পরিবারটি চালাতেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ভুক্তভোগী পরিবারটির সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।বর্তমানে ঘাতক বাল্কহেডটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!