1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৬.০৫ পিএম
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশি সাংবাদিকতা যখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে, তখন সেই অগ্রযাত্রার সামনের সারিতে যাদের নাম উচ্চারিত হয়, আ. স. ম মাসুম তাঁদের অন্যতম। ব্রিটেনে বসবাসরত এই বাংলাদেশি সাংবাদিক শুধু সংবাদ সংগ্রহেই সীমাবদ্ধ থাকেননি—যুদ্ধ, দুর্যোগ ও উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন মানবতার কণ্ঠস্বর। দুই দশক ধরে তিনি দেশ বিদেশের বিপন্ন মানুষেরকে নিয়ে প্রতিবেদন করে আসছেন। এর আগেও তিনি বিৃটেনের ১০০ শ্রেষ্ট বাঙালি মনোনীত হয়েছিলেন।
প্রায় ৬০টি দেশ ঘুরে সংবাদ সংগ্রহের অভিজ্ঞতা নিয়ে ২০০০ সালে প্রথম আলোতে কন্ট্রিবিউটর রিপোর্টার হিসেবে তাঁর সাংবাদিকতা যাত্রা শুরু। পরবর্তীতে তিনি চ্যানেল এস, বাংলা টিভি ও ইকরা টিভির মতো প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় গণমাধ্যমে কাজ করেন। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর কাজের পরিধি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্ববোধ ও ঝুঁকি নেওয়ার সাহস।
প্রকৃতির ভয়াবহতা হোক কিংবা মানুষের তৈরি যুদ্ধ—সব ক্ষেত্রেই তিনি ছিলেন ঘটনাস্থলে। নেপালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের ভেতর থেকে তুলে এনেছেন মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংবাদ সংগ্রহে জীবনের ঝুঁকি নিয়ে পৌঁছে গেছেন সংঘাতপূর্ণ এলাকায়। সবচেয়ে দীর্ঘ ও কঠিন সময় কাটিয়েছেন সিরিয়ায়—টানা ১৮ মাস ধরে ১১টি দেশের সীমান্তে শরণার্থী সংকটের খবর কভার করেছেন তিনি। উদ্বাস্তু শিশুদের কান্না, নারীদের অসহায়ত্ব ও বৃদ্ধদের নীরব যন্ত্রণাকে নিষ্ঠা ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বিশ্ববিবেকের সামনে।
এছাড়াও তিনি সংবাদ সংগ্রহ করেছেন পূর্ব আফ্রিকার দুর্ভিক্ষ, ইন্দোনেশিয়ার সুনামি, হাইতির সাইক্লোন এবং মানব ইতিহাসের অন্যতম বেদনাদায়ক অধ্যায়—রোহিঙ্গা সংকট থেকে।
এই বহুমাত্রিক ও মানবিক সাংবাদিকতার স্বীকৃতি মিলেছে প্রবাসেও। রবিবার ব্রিটেনে বাংলাদেশি সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাব আ. স. ম মাসুমের প্রতিষ্ঠিত মাল্টিমিডিয়া চ্যানেল ‘রানার টিভি’—যা তিনি ২০১২ সালে প্রতিষ্ঠা করেন—কে সবচেয়ে জনপ্রিয় নিবন্ধিত টিভি চ্যানেল হিসেবে ঘোষণা করে।
একই অনুষ্ঠানে তাঁকে ব্রিটেনের সেরা বাংলাদেশি সাংবাদিক হিসেবে সম্মাননা জানানো হয়। এ সময় তাঁর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও সেরা সাংবাদিকের স্বীকৃতিপত্র, যা তাঁর দীর্ঘদিনের সাহসী, নির্ভীক ও মানবিক সাংবাদিকতার প্রতি এক অনন্য স্বীকৃতি।
আ. স. ম মাসুমের সাংবাদিকতা কেবল খবর পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি প্রমাণ করেছেন সাংবাদিকতা মানে মানুষের পাশে দাঁড়ানো, সত্যের পক্ষে অবিচল থাকা এবং নিঃশব্দ কণ্ঠগুলোকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া। মানবিকতার এই অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি মঞ্চে দাঁড়িয়ে প্রাপ্ত সম্মাননাটি ব্রিটেনে ক্যানসারে আক্রান্ত সাংবাদিক সেবুল চৌধুরীর প্রতি উৎসর্গ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!