স্টাফ রিপোর্টার::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভপুর) আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ লিলু, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, সদস্য জুয়েল মিয়া, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুল হাসান জুনেদ, যুগ্ম আহবায়ক মুর্শেদ আলম।
এসময় জেলা আহবায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনুর আলী বলেন, সুনামগঞ্জ সদর ও পৌর বিএনপির পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনের ্যাাডভোকেট নূরল ইসলাম নূরুলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্বাচনে অ্যাড. নুরুল ইসলাম নুরুলকে সুনামগঞ্জ সদর- বিশ্বম্ভরপুরের আপামর জনতা বিপুল ভোটে জয়যুক্ত করবেন।