1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২.১২ এএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জসহ সারাদেশে ২৫ ডিসেম্বর বড়দিন উৎসব ধর্মীয় উৎসাহ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। শীতের আমেজের মধ্যেও গির্জাগুলোতে শিশুদের উচ্ছ্বাস, সান্তা ক্লজ, উপহার ও সাজসজ্জায় উৎসবের রঙ ছড়িয়েছে। গীর্জা ও পারিবারিকভাবেও খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনা, খ্রিষ্টীয় গান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে যিশুখ্রিষ্টের জন্মদিন উদযাপন করেন এবং দেশ ও জাতির শান্তি কামনা করেন। বিভিন্ন ধর্মের লোকজন ও পেশাজীবী সংগঠনের লোকজনও গীর্জা ও বাড়িতে গিয়ে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কোথাও। ঢাকার ৬৫টি গির্জা সিসিটিভির আওতায় আনা হয় এবং তল্লাশির মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশ নিশ্চিত করা হয়। তেজগাঁও, কাকরাইল, রমনা, মিরপুরসহ বিভিন্ন গির্জায় সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল। এছাড়াও সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল।
একই সঙ্গে বড়দিন উপলক্ষে রাজধানীর বড় বড় হোটেল ও রেস্তোরাঁয় বিশেষ আয়োজন করা হয়। শিশুদের জন্য কার্নিভাল, বিনোদন ও সাজসজ্জার মাধ্যমে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
এদিকে সুনামগঞ্জের প্রেসবিটারিয়ান, ক্যথলিক, সেভেন এডাভান্টেজসহ বিভিন্ন গীর্জায় ভাব গাম্বির্য্যরে মাধ্যমে বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাতভর কীর্তনসহ বড়দিন বাড়ি ও পারিবারিকভাবেও অনেক বাড়িতে আলোক সজ্জা ছিল। বিশেষ প্রার্থনা করেছেন খ্রীস্ট ধর্মাবলম্বিরা। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলায় খ্রিস্টান পল্লী গুলোতে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!