স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে তাওহিদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদের আয়োজনে সংস্কারমূলক আন্দোলনের অংশ হিসেবে পানসী রেস্টুরেন্ট হলরুমে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগীয় হেযবুত তওহীদের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান।
মূল প্রবন্ধে তিনি তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন, একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রে গৃহীত ব্যবস্থার ওপর। যদি ব্যবস্থা ক্রটিপূর্ণতা থাকে, তাহলে সেখানে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি আনতে পারেনি, বরং সংঘাত ও বৈষম্য সৃষ্টি করেছে। একমাত্র স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার নিশ্চিত করতে পারে।’ আল্লার দেওয়া নীতিতেই নিহিত রয়েছে প্রকৃত বাক-স্বাধীনতা এবং স্বচ্ছ ও মুক্ত গণমাধ্যমের অঙ্গীকার-বলে মন্তব্য করেন তিনি।
গোলটেবিল বৈঠকে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিল্পী, শিক্ষক, কৃষক, শ্রমিক, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।
অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা হেযবুত তওহীদের আমির আবু তাহের, দিরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা অংশ নেন।