1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মধ্যনগরে ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কামরুলের বৃক্ষ রোপন কার্যক্রম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০.২৭ এএম
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
মধ্যনগরের দুর্গম হাওরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ জুন বুধবার দিনব্যাপী এই অনুষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। এছাড়াও ড. ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
জানা গেছে বুধবার দিনব্যাপী বংশীকু-া দক্ষিণ ইউনিয়নের স্কুল, কলেজ ও মাদরাসায় নানা ফলজ ও বনজ বৃক্ষ লাগানো হয়। এতে দলীয় নেতাকর্মীসহ শিক্ষাবিদ, শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের রাজনৈতিক উন্নয়ন দর্শনের আদর্শ পুরুষ ও শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে সবুজ বিপ্লব বাস্তবায়ন করেছিলেন। তার যোগ্য পুত্র দেশনায়ক তারেক রহমান আগামীদিনের সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছেন। আমরা তার নেতৃত্বে তৃণমূলে এই কাজ বাস্তবায়নে কাজ করছি। বিশ্ব পরিবেশ দিবসে আমরা আমাদের নেতার সুযোগ্য সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন করে জলবায়ু সংকট মোকাবেলায় হাওরের মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম তুলে ধরেছি।
দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে আমরা অঙ্গিকারাবদ্ধ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!