1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

তাহিরপুরে ইউপি চেয়ারম্যান ইউনুস আলী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮.৫৪ পিএম
  • ৬১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ইউনিয়নের সাদেরখলা গ্রামের বাসিন্দা এবং আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করে তাহিরপুর থানা পুলিশ। ইউনুস আলীর ছোট ভাই জিল্লুর রহমান জানান, ভাই সিলেট যাওয়ার পথে কাউকান্দি বাজারে পৌঁছালে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলেয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া সিলেটে দায়ের করা একটি মামলারও তিনি পলাতক আসামি।

স্থানীয় সূত্র জানায়, ইউনুস আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল। তবে সম্প্রতি আবার তার বিরুদ্ধে আইনি তৎপরতা জোরদার করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!