1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে আইনজীবী কল্লোল তালুকদারের বাসায় চুরি

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৫.০৩ পিএম
  • ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপের্টার::
সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকায় গবেষক এডভোকেট কল্লোল তালুকদার চপলের ভাষায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে চোরেরা তার বসতঘরের দরোজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে লেপটপ, তিনটি মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে। চুরির ঘটনায় তিনি সুনামগঞ্জ সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা করেছেন। কল্লোল তালুকদার চপল সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং একজন বিশিষ্ট লেখক গবেষক হিসেবে সুনামগঞ্জে পরিচিত।
সুনামগঞ্জ সদর থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সপরিবারে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোররা তার বসতঘরের দক্ষিণের কক্ষের স্টিলের দরোজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে একটি লেপটপ, তিনটি মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিষপত্র চুরি করে নিয়ে যায়। লেপটপ ও মোবাইলে তার গবেষণার বিভিন্ন ডকুমেন্ট ছিল। এছাড়াও মামলার গুরুত্বপূর্ণ ফাইলও সংরক্ষিত ছিল।
এডভোকেট কল্লোল তালুকদার চপল বলেন, আমরা শব্দ শুনে উঠে দেখি কয়েকজন চোর চুরি করে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। সকালে পুলিশ এসে সরেজমিন দেখে গেছে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি।
সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট কল্লোল তালুকদার চপলের বাসায় চুরির ঘটনায় মামলা হয়েছে। সংঘবদ্ধ চোরদলকে ধরতে আমরা অভিযান শুরু করেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!