1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জে জনশুমারি রিপোর্ট প্রকাশ: প্রতিবন্ধী, হিজড়া, প্রবাসীর সংখ্যা নিয়ে প্রশ্ন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১.১২ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে গতকাল বৃহষ্পতিবার জেলা জনশুমারি ও গৃহ গণনার রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্টে দেখা যায় সুনামগঞ্জে প্রতিবন্ধীর সংখ্যা ৩৪ হাজার ৮০৩ জন। কিন্তু জেলায় ভাতা পাচ্ছেন ৪৫ হাজার ৩০৫ জন। এই সংখ্যার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ডা. তানজিল হক। একইভাবে হিজড়ার সংখ্যা নিছের প্রশ্ন ওঠেছে। এদিকে সুধীজনরাও প্রশ্ন তুলেছিলেন এই তথ্য নিয়ে। তারা জানিয়েছেন সরকার ভাতা দেয় কম লোককে। এরপরও জরিপের চেয়ে ভাতা গ্রহীতার সংখ্যা বেশি। তাই বিষয়টি প্রশ্নবিদ্ধ। এছাড়াও জেলার প্রবাসীদের সংখ্যাসহ জরিপের বিভিন্ন বিষয়ের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সভায়।
জেলা প্রতিবন্ধী কর্মকর্তা ডা. তানজিল হক বলেন, জেলায় প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৪৫ হাজার ৩০৫ জন। জনশুমারির রিপোর্টে বলা হচ্ছে প্রতিবন্ধীর সংখ্যা ৩৪ হাজার ৮০৩ জন। তাই বিষয়টি নিয়ে ভাবার আছে। এদিকে জেলা সমাজসেবা অফিসার সূচিত্রা রায় বলেন, জরিপে ২০২জন হিজড়ার কথা বলা হয়েছে। কিন্তু এই সংখ্যা আরো বেশি।
এসব প্রশ্নের উত্তরে জেলা পরিসংখ্যান অফিসার বলেন, আমরা ডিজিটাল জরিপ করে এই তথ্য গ্রহণ করেছি। তাছাড়া দুই বছর আগে জরেপি করেছি। আজ রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই এই সময়ে ভাতাভোগীদের সংখ্যা বাড়তে পারে।
সভায় উপস্থিত এক সরকারি কর্মকর্তা বলেন, প্রতিবন্ধীর তথ্যটা নিয়ে সন্তেহ আছে। কারণ সরকার সব সামাজিক সুরক্ষা ভাতা সংখ্যায় কম দেয়। এর মধ্যে ভাতাভোগীদের সংখ্যা জরিপের সংখ্যার চেয়ে বেশি। তাই বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠতেই পারে। পুরো রিপোর্ট এসব কারণে প্রশ্নবিদ্ধ হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!