1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

যে খাবার গুলো কিডনি ভালো রাখে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.৩৫ এএম
  • ১২২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রতি বছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়। কিডনির সুস্বাস্থ্য বজায় রাখা নিয়ে সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয় ১৪ মার্চ। কিডনির স্বাস্থ্য রক্ষার জন্য এবং এর কার্যকারিতা বজায় রাখার জন্য স্বাস্থ্যসম্মত খাবার প্রতিদিনের খাদ্যতালিকায় যুক্ত করতে হবে। যাদের কিডনিজনিত রোগ আছে তাদের খাদ্যাভ্যাসে বিশেষ নজর দিতে হবে এবং চেষ্টা করতে হবে স্বল্প সোডিয়াম ও পটাশিয়ামযুক্ত খাবার খাওয়া।

ফলমূলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং স্বল্প মাত্রায় সোডিয়াম ও ফসফরাস, যা কিডনির জন্য বেশ উপকারী। আবার সব ধরণের ফল কিন্তু দীর্ঘমেয়াদি কিডনি রোগীর জন্য ভালো নয়। যেমন কলা, খেজুর, অ্যাপ্রিকট, ড্রাই ফ্রুট ইত্যাদি পটাশিয়াম ও কার্বোহাইড্রেটে পরিপূর্ণ ফল এড়িয়ে চলাই ভালো। নাহলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

বেদানা

অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ বেদানা শরীরের প্রদাহজনিত সমস্যা দূর করতে সহায়ক। রক্তচাপ নিয়ন্ত্রিত রাখার পাশাপাশি রক্তের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হার্ট সুস্থ রাখতেও সাহায্য করে এই ফল। ফলে কিডনি ভালো থাকে।

বেরি জাতীয় ফল

বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি, কালোজাম, চেরি ইত্যাদি ফলগুলো ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, ফোলেট, অ্যান্টি অক্সিডেন্ট ইত্যাদিতে পরিপূর্ণ।
আবার এতে সোডিয়াম ও ফসফরাস অনেক কম পরিমাণে থাকে বিধায় কিডনির জন্য বেশ উপকারী।

আপেল

আপেলে পটাশিয়াম ও ফসফরাস স্বল্প পরিমাণে থাকে বলে এটি কিডনির জন্য বেশ স্বাস্থ্যকর এবং উপকারী। আবার এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আঁশও রয়েছে।

সাইট্রাস ফল

সাইট্রাস ফলের মাঝে রয়েছে কমলালেবু,আঙুর, লেবু ইত্যাদি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কিডনির পাথরের মতো রোগ ঠেকায়।
অনেকেই আছেন সকালবেলা খালি পেটে গরম পানিতে লেবুর রস যুক্ত করে খেয়ে থাকেন। এতে করে পাচনতন্ত্র পরিষ্কার থাকে।

আনারস

আনারসে আছে ব্রোমেলাইন, যা কিনা কিডনির পাথর দ্রবীভূত করতে সাহায্য করে। এছাড়াও এতে আছে ভিটামিন সি যা কিডনির জন্য বেশ উপকারী।

সূত্র : হিন্দুস্তান টাইমস|

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!