1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাল্লায় হঠাৎ গরু চুরি বৃদ্ধি

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪, ৬.৩৫ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দুর্গম উপজেলা দিরাই-শাল্লায় সম্প্রতি গরু চুরির হিড়িক পড়েছে। প্রতিদিনই কোনও না কোনও গ্রামের কৃষকদের হালচাষের গরু চুরি হয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে এ ঘটনায় শাল্লা উপজেলার কামারগাঁওয়ের একটি চক্র জড়িত বলে কৃষকদের অভিযোগ আছে।
জানা গেছে সম্প্রতি শাল্লা উপজোর খল্লী, নারকিলা ও দিরাই উপজেলার কয়েকটি গ্রামের কৃষকের গরু চুরি হয়ে গেছে। তবে এর মধ্যে নারকিলা গ্রামের গরুচোরকে আটক করে স্থানীয়রা গরু উদ্ধার করেছেন। খল্লী গ্রামের কৃষক গণেশ চন্দ্র দাসের গরু গত বৃহষ্পতিবার রাতে চুরি হয়। এছাড়া একই দিন পার্শবর্তী খালিয়াজুরি উপজেলার আদমপুর গ্রামের কয়েকজন কৃষকের গরুও চুরি হয়েছে। গরু চুরিতে কামারগাও গ্রামের একটি চোর সিন্ডিকেট জড়িত বলে জানিয়েছেন তারা।
খল্লী গ্রামের কৃষক গনেশ চন্দ্র দাস বলেন, কামার গাওয়ের চোরেরা অন্যান্য সময় চুরি করলে পরে টাকা দিলে গরু দিয়ে দিতো। এখন আর দেয় না। পুরানা চোরদের সঙ্গে দেখা করে, কথা বলেও গরু উদ্ধার করতে পারিনি।
কাল্লা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিচ্ছিন্নভাবে কিছু গরু চুরির ঘটনা ঘটেছে বলে কৃষকরা জানিয়েছেন। আমরা আইনগত ব্যবস্থা নিতে কাজ শুরু করেছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!