1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মোখার গতি কমেছে, সুপার সাইক্লোন হচ্ছে না : প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ মে, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান, এটি অতিপ্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
আজ শনিবার (১৩ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় নিয়ে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রথমে আশঙ্কা করা হয়েছিল এটি সুপার সাইক্লোন হতে পারে। আমরা এখন পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছি যে এটা সুপার সাইক্লোন হওয়ার কোনো আশঙ্কা নেই। কারণ সুপার সাইক্লোন হতে গেলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার থাকতে হবে। কিন্তু এখন বাতাসের গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। এটাকে আমরা অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোন হিসেবে অভিহিত করছি।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের অভ্যন্তরীণ গতিবেগ, উপকূলের দিকে এগিয়ে যাওয়ার গতিবেগ এবং উপকূল থেকে দূরত্ব বিবেচনা করে কক্সবাজারের জন্য ১০ নম্বর মহাবিপৎসংকেত জারি করার সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরের জন্য ৮ নম্বর মহাবিপৎসংকেত এবং মোংলা বন্দরের জন্য চার নম্বর বিপৎসংকেত জারি করা হবে।
সভায় উপস্থিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, গতকাল এগোনোর গতি ছিল ঘণ্টায় ১১ কিলোমিটার, আজ তা কমে আট কিলোমিটারে এসেছে। পাশাপাশি উপকূলে আঘাত হানার সময় স্থলভাগ, পাহাড়ের সঙ্গে ইন্টার-অ্যাকশন হয়ে বাতাসের গতিও কমে যাবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!