1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সাস্টিয়ান সুনামগঞ্জের উদ্যোগে ৩০ অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৩.০০ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০ এপ্রিল, ২৮ রমজান শহরের লতিফা কমিউনিটি সেন্টার থেকে সাস্টিয়ান সুনামগঞ্জ ৩০ টি অসহায় পরিবারের মধ্যে তেল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেয়। এটি ছিল চলতি রমজান মাসে সাস্টিয়ান সুনামগঞ্জের দ্বিতীয় মানবিক কার্যক্রম। সুনামগঞ্জের বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জ এর পূর্বে ১৫ এপ্রিল, ২৩ রমজান এতিমদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করে। সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের নিজেদের বিলাসবহুল অনুষ্ঠান থেকে বিরত রেখে নিজের এলাকার অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে কিছু করার মানসিকতায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সদস্যরা আশা ব্যাক্ত করেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাস্টিয়ান সুনামগঞ্জ- এর সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহসভাপতি দিলোয়ার হোসেন সুমন, সাধারণ সম্পাদক তারেফ রহমান জেম, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সরকার, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ, কার্যকরী সদস্য হাসান মোর্শেদ চৌধুরী অমিত, সাস্টিয়ান ৫ম ব্যাচের গোলাম আজাদ, ৯ম ব্যাচের মারুফ আহমদ মান্না ও ৩০তম ব্যাচের মাহদি জামান মোমেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!