1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ধর্মপাশার হাওরে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আহমদপুরের পশ্চিমের বন্দ হাওরে হিট¯্রােকে রোকন মিয়া (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। বুধবার দুপরে তিনি মারা যান। তিনি দেড়টার দিকে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। ঘন্টা খানেক ঘাস কাটার পর তীব্র গরমে অচেতন হয়ে পড়েছিলেন।
নিহতের স্বজন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টায় আমাদের আহমদপুর হাওরের পশ্চিমের বন্দে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন কৃষক রোকন মিয়া। কিছুক্ষণ ঘাস কাটার পর তীব্র গরমে তিনি অসুস্থ হয়ে ক্ষেতেই অচেতন হয়ে যান। অনেক্ষন সেখানে পড়েছিলেন। এসময় হাওরে ধান কাটতে আসা কৃষখরা তাকে অচেতন হয়ে থাকতে দেভে খবর দিলে সেখান থেকে স্বজনরা বেলা ৩টায় তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অসেন। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সেলবরষ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য শাহীনুর মিয়া জানান, হিট¯্রােকেই কৃষক মারা গেছেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রঞ্জন কৃষ্ণ চাকলাদার বলেন, হাসপাতালে আসার আগেই রোকন মিয়া হিটসট্রোকে মারা গেছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!