1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাংলাদেশের মানুেষের গড় আয়ু কমেছে

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ৫.০৯ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক:
দেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে কমে গেছে। এখন প্রত্যাশিত গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর। এর আগের তথ্য অনুযায়ী, দেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৮ বছর।

সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরুষের গড় আয়ু এখন ৭০ দশমিক ৬ বছর, আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।

জরিপে দেখা গেছে, ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ২৭ লাখ। এর মধ্যে পুরুষ আট কোটি ১৪ লাখ এবং নারী আট কোটি ১৩ লাখ। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতো ১ দশমিক ৩৭ শতাংশ।

রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস জরিপের ফল উপস্থাপনের সময় প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বলেন, গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কভিডের কারণে কমতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!