1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তিনটি থানার পুলিশ অভিযান চালিয়ে ২৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এছাড়াও জিআর ও সিআর পরোয়ানাভূক্ত আরো ৬জনকে গ্রেপ্তার করেছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ জানায়, রবিবার ভোর থেকে অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ৯জন, তাহিরপুর থানা পুলিশ ৯জন এবং দোয়ারাবাজার থানা পুলিশ দুই ইউপি সদস্যসহ আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের প্রচলিত আইনে মামলা দিয়ে কারাগারে সোপর্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার উলুতুলু গ্রামের জহিরুল ইসলাম, গুলেগাও গ্রামের শামসু মিয়া, বড়পাড়া এলাকার সোহেল মিয়া, তেঘরিয়ার মছদ্দর আলী, হাজিপাড়ার আজফর আলীসহ তিনটি থানার পুলিশ ২৮জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ জব্দ করে।
সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। গত ২৪ ঘন্টায় ২৮ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!