1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১০.০১ পিএম
  • ১৪৮ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১৫ জনকে ভর্তি করা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আইনাকান্দি গ্রামের মসজিদ ও মাদ্রাসার দেয়াল নির্মাণ নিয়ে গ্রামের আশিকুল ইসলাম ও হারুন অর রশিদ পক্ষ দ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়। গুরুতর আহত ফয়জুর রহমান, সৈয়দুর রহমান, আব্দুল হাকিম, মাছিম খাঁ, লিলু মিয়াসহ ১৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাঈনুল জাকির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই মামলা দায়ের করেনি বলে তিনি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!