1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

অগ্নিকান্ডে কয়লা ব্যবসায়ীর বসতঘর ছাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯.৩০ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুরে অগ্নিকান্ডে এক কয়লা ব্যবসাীর দুই বসতঘর আসবাবপত্র সহ পুড়ে ভস্মিভুত হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত ১টা থেকে সোয়া ১টার সময় উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও পশ্চিম পাড়া সীমান্ত গ্রামে সময় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রাশিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলার সীমান্ত গ্রাম কলাগাঁও পশ্চিমপাড়ার ক্ষতিগ্রস্থ্য কয়লা ব্যবসায়ী আব্দুল আউয়াল যুগান্তরকে জানান,উপজেলার সীমান্তগ্রাম কলাগাঁও পশ্চিমপাড়ার একান্নবর্তী পরিবারের সদস্যরা বুধবার রাতের খাবার খেয়ে ১১টার মধ্যে দুই টিনশেড বসতঘরে ঘুমিয়ে পড়েন।
রাত ১টার দিকে দুই বসতঘরের পুর্বের শয়ন কক্ষ্যে আগুন জ¦লতে দেখে আমার স্ত্রী হাজেরা খাতুন সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুলে পরিবারের সকল সদস্যদের নিয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসেন। এরপর চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আধাঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে দুটি টিনশেড বসত ঘরের আসবাবপত্র, টিভি ফ্রিজ, ধান, চাল হাস, মুরগী, সেলাই মেশিন, পরিবারের সদস্যদের পরিধেয় কাপড়, নগদ ৮০ হাজার টাকা, দলিলপত্র সহ সম্পুর্ণ পুড়ে ভস্মিভুত হয়ে যায়।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ্য কয়লা ব্যবসায়ী আব্দুল আউয়াল কি কারনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা সূনিদ্রিষ্ট ভাবে জানাতে না পারলেও তিনি বলেন, পরিবারের সদস্যরা শুধুমাত্র পড়নে থাকা এক কাপড়ে বসতঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হলেও অগ্নিকান্ডে বসতঘর, নগদ টাকা সহ প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!