1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

কবি ও গীতিকার বাবর বখত’র ‘অচেনা শহরে’ এলবামের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ আগস্ট, ২০১৭, ৬.১০ পিএম
  • ৫৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আমেরিকা প্রবাসী কবি ও গীতিকার বাবর বখত’র কথা ও অমিত কর এর সুর ও সঙ্গীতে গানের এলবাম ‘অচেনা শহরে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। কবি রুনা লেইস’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর মাস উপলক্ষে এক মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করা হয়। আমেরিকা প্রবাসী সমাজ সেবক নাদের বখত’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জিতেন্দ্র তালুদার পিন্টু। মোড়ক উন্মোচনে অংশগ্রহন করেন নারী নেত্রী শীলা রায়, আইনজীবী ও কলামিস্ট স্বপন কুমার দেব, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, অ্যাড.পীর মতিউর রহমান, আইনজীবী ও কলামিস্ট বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, অ্যাড. সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মী, সাবেক পৌর কাউন্সিলর কলি তালুকদার আরতি, সিনিয়র সাংবাদিক রওনক আহমদ বখত, আওয়ামী লীগ নেতা করুনা সিন্দু চৌধুরী বাবুল, বিজয় তালুদার বিজু, আব্দুল মতিন, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ মাহমুদ চৌধুরী, বিশেষ প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, পৌর প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, সাংবাদিক মাসুম হেলাল, শামসুল কাদির মিছবাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত, বিজয় নন্দী বিকু, শাহরিয়ার আহমদ রিগ্যান প্রমূখ। মোড়ক উন্মোচন শেষে বাবর বখত’র লেখা গান পরিবেশন করেন অ্যাড. দেব দাস চৌধুরী রঞ্জন, সুহেল আহমদ, আতাব, আনাস, পৃথা দেব প্রমূখ। উল্লেখ্য নব্বই দশকের সুনামগঞ্জের তরুণ কবিতা আন্দোলনের সক্রিয় কর্মী বাবর বখত। এই সময়ে তুমুল মাতিয়েছেন কবিতায়। শহরে সাংস্কৃডুশ আন্দোলনের প্রাণ সঞ্চার করতে তৎকালীন সময়ে যে কয়েকজন তরুণ সৃজনশীল কর্মসূচির মাধ্যমে নিজেদের প্রকাশ করেছিলেন বাবর বখত তাদের মধ্যে অন্যতম। তার কবিতায় নতুন ব্যঞ্জনা ও সুর ধ্বনি লক্ষ্য করা যায়। প্রবাসী জীবনযাপনেও তিনি কবিতা ছাড়েননি। নতুন করে গানের ভুবনে নিজেকে মেলে ধরেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!