1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কমতে শুরু করেছে তাপমাত্রা : আসছে শৈত্যপ্রবাহ 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ১১.২৬ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
কমতে শুরু করেছে তাপমাত্রা। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। আগামী সপ্তাহে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তাপমাত্রার তুলনা করে দেখা যায়, গত ৫ ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর এক ডিগ্রি কমে তা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ৫ ডিসেম্বর ঢাকায় ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, ১২ ডিসেম্বর তা ১ ডিগ্রি কমে হয়েছে ১৭ দশমিক ৪; রাজশাহীতে ছিল ১৫ দশমিক ২, আজ ২ ডিগ্রি কমে ১৩ দশমিক ৬; রংপুরে ছিল ১৫ দশমিক ৮, আজ ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ৫; ময়মনসিংহে ছিল ১৪, আজ তা বেড়ে ১৫; সিলেটে ১৭ ডিগ্রি ছিল, আজও তাই আছে; চট্টগ্রামে ছিল ১৯ দশমিক ৮, আজ তা ১ ডিগ্রি কমে ১৮ দশমিক ৩; খুলনায় ছিল ১৬, আজ ১ ডিগ্রি কমে ১৫ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৪ দশমিক ৬, আজ ১ ডিগ্রি কমে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ হিসেবে সব মিলিয়ে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!