1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে নাশকতার পরিকল্পনা: জামায়াতের আমির হাবিবুরসহ দু’জন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫.৩১ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান ও জামায়াতের শ্রমিক সংগঠন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মো. তারিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ জুলাই রবিবার গভীর রাতে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কামলাবাজ গ্রাম থেকে হাবিবুর রহমানকে ও তরিকুল ইসলামকে সাচনাবাজার থেকে গ্রেফতার করে জামালগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত জামায়াতের আমির হাবিবুর রহমানের বাড়ি থেকে পুলিশ সরকারি বিরোধী লিফলেট, ১৬ টি জিহাদী বই, একটি রাম দা ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
পুলিশ জানায়, জামায়াতের উপজেলা আমির হাবিবুর রহমানের বাড়িতে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও জামায়াতের আমির হাবিবুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এসময় হাবিবুর রহমানের বাড়ি থেকে সুনামগঞ্জ জেলা জামায়াত ইসলাম ও জেলা ইসলামী ছাত্র শিবিরের নানা কাগজপত্র, সরকার বিরোধী লিফলেট, ১৬ টি জিহাদী বই, একটি রামদা ও একটি কিরিছ উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলার সাচনাবাজার থেকে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক শেখ মো. তরিকুল ইসলাম তারেককে পুলিশ গ্রেফতার করে।
সোমবার সকালে পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ শাহপুর গ্রামের ফখরুল আলম চৌধুরী, মানিগাঁও গ্রামের রুমেল মিয়া, ফেনারবাঁক গ্রামের খাইরুল ইসলাম, তেলিয়াপাড়া গ্রামের আব্দুল মুহিত, তেলিয়া নতুনপাড়ার মো. সফিক মিয়া, শাহপুর গ্রামের সিরাজুল ইসলাম, রাঙ্গামাটিয়া গ্রামের শেরু আলম, তেলিয়াপাড়ার লিয়াকত আলী, শুকদেবপুর গ্রামের মাওলানা আব্দুল আওয়াল ও নোয়াগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমসহ জামায়াত ও শিবিরের ১২ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুইজনকে সুনামগঞ্জের আদালতে সোপর্দ করা হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের বলেন,‘ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও তারিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি থেকে সরকার বিরোধী লিফলেট ও অনেকগুলো জিহাদী বই এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!