1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে সুনামগঞ্জ প্রতিবন্ধী স্কুলের ছাত্রের আঁকা ছবি

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৮.৩৪ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীর আকা ছবি ব্যবহার করা হয়েছে। এই খবরে প্রতিষ্টানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচালনা পরিষদ। এদিকে প্রতিষ্টানের ছাত্র মো. ছাবিকুল ইসলাম ইমনকেও অভিনন্দন জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন। তার ছবি ও তার আকা প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডের ছবি দিয়ে ওই শিক্ষার্থীকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন মহল।
সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা শুভ নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে সুনামগঞ্জ জেলা প্রশাসন কতৃর্ক পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বহুমাত্রিক প্রতিভাধর শিক্ষার্থী মোঃ ছাকিবুল ইসলাম ইমন এর আঁকা চিত্রকর্ম ব্যবহার করা হয়েছে। তার আকা ছবিতে বাঙলার নববর্ষের চিরায়ত চিত্রের অনাবিল প্রকাশ ঘটেছে। হাতি, তবলা, ঘুড়ি, পাখাসহ বৈশাখের প্রতীকগুলো নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন ওই শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর কার্যালয় ওই ছবিটি দেখে বাছাই করে কার্ডে ব্যবহার করেছে।
উল্লেখ্য এর আগেও ২০১৯ সালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের ঈদ কার্ডে মোঃ ছাকিবুলের চিত্রকর্ম ব্যবহার করা হয়েছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!