1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জামালগঞ্জে ৬ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করলো এক যুবক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ১২.১০ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন তৌহিদ হোসেন নামের এক ব্যক্তি। নিহত শিশুটির নাম মাহবুব আলম রিহান (৬)। সে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হানিফ উল্ল্যাহর ছেলে। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে তাহিরপুর উপজেলায় স্কুল পড়ুয়া এক ছাত্রকে দা দিয়ে কুপিয়েছিলেন তৌহিদ। পরে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই ছাত্র বেঁচে ফিরলেও একটি চোখ নষ্ট হয়ে যায় তার। এ ঘটনায় তিনি কারাগারে ছিলেন।

জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের ওই শিশু বাড়ির মাঠে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় মানসিক ভারসাম্যহীন তৌহিদ হোসেন (২৬) হাতে থাকা দা দিয়ে শিশুকে গলায় কোপ দিয়ে হত্যা করে। এ ঘটনায় গ্রামবাসী পাগল তৌহিদ হোসেনকে আটক করে।

পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই পাগলকে আটক করে। মানসিক ভারসাম্যহীন তৌহিদ হোসেন জেলার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের মো. আফাজ উদ্দিনের ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!