1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন সুনামগঞ্জে পুশ-ইন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবির সচেতনতামূলক সভা পরীক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করবে AI ।। এমন প্রযুক্তি উদ্ভাবনে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির চার তরুণ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোট ১২ নভেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র

ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দু’দিন করোনার টিকা দেওয়া হবে

  • আপডেট টাইম :: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ২.২০ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে সপ্তাহে দুদিন করে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। এ ছাড়া, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন করেও টিকা নেওয়া যাবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরে জানান, প্রতি সপ্তাহে নির্ধারিত একদিনের ভিত্তিতে নিবন্ধিত-অনিবন্ধিত এবং ষাটোর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা নিতে বলা হবে।

তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটির মতো টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে, তাই সেসব স্কুল কলেজে আগে যেখানে টিকাদান কর্মসূচি চলতো, সেই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হয়েছে। এ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলা অডিটোরিয়ামে এবং উপজেলার যেকোনও বড় হলরুমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।

এদিকে গেল ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন আরও পাঁচ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। এদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন লাখ ৪২ হাজার ৯৬০ জন। আর দুই লাখ ২৫ হাজার ১৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।

প্রথম ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ এক লাখ ৭৫ হাজার ৭৪৪ জন। আর নারী এক লাখ ৬৭ হাজার ২১৬ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন পুরুষ এক লাখ ১৯ হাজার ৭৯৮ জন এবং নারী এক লাখ পাঁচ হাজার ২১৭ জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!