1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

আজ রাতের আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১১.৪৯ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনা আবহে এবার মন ভালো হতে চলেছে মহাকাশপ্রেমীদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর পুব আকাশে দেখা মিলবে পূর্ণাঙ্গ চাঁদের। এ চাঁদের রঙ সোনালি হতে পারে। তবে এ চাঁদ স্ট্রবেরি মুন নামে পরিচিত। এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায় পৃথিবীর কাছাকাছি আসার কারণে।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। আর এটা দেখা যাবে আজ। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়।

স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই চাঁদের নামকরণ করেছে। এটি এক ধরনের সুপারমুন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এটাই এ বছরের শেষ সুপারমুন হতে পারে। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

মাসখানেক আগে আরেকটি সুপারমুন দেখা গিয়েছিল। সেটি ছিল ‘ব্লাডমুন’। সেদিনই হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তার কিছুদিন পর হয় সূর্যগ্রহণ। বিশ্ববাসী এবার আরো একটি সুপারমুন দেখতে যাচ্ছে। এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!