1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

টাঙ্গুয়ার হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা কেউ মানছেনা, আবারো কঠোর প্রশাসন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুন, ২০২১, ১০.১৩ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
হাওরবেষ্টিত সীমান্তবর্তী উপজেলা সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন শতাধিক পর্যটকের আগমণ ঘটছে। আজ শুক্রবারও কয়েক শতাধিক পর্যটক টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। কিন্তু স্থানীয় ইউএনও পুলিশ নিয়ে পর্যটকবাহী বাস ও নৌকা বাড়ি ফিরিয়ে দেন। সাবেক জেলা প্রশাসক আব্দুল আহাদ টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এটি বহাল থাকেলেও প্রশাসনিক উদাসীনতায় কেউ মানেনি। তাই আজ ১১ জুন শুক্রবার থেকে আবারো পর্যটক ঠেকাতে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।

তাহিরপুর ইউএনও রায়হান কবির জানিয়েছেন, করোনা প্রাদুর্ভাব না কমলে সীমান্তবর্তী উপজেলা তাহিরপুরের বিভিন্ন স্পটে পর্যটকদের আগমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এর আগ থেকেই অতিমারি করোনার কারণে টাঙ্গুয়ার হাওরে পর্যটকদের আনাগোনা বন্ধের নির্দেশনা জারি আছে।

জানা যায়, প্রতিবছর এ সময় টাঙ্গুয়ার হাওরে প্রতিদিন হাজারো পর্যটক ঘুরতে আসেন। এ সময় পর্যটকরা উপজেলার সীমান্তঘেঁষে অবস্থিত শহীদ সিরাজ লেক, বড়গোপ টিলা, লাকমছড়াসহ আদিবাসী পল্লীতে অবস্থিত চাঁনপুর জলপ্রভাত দেখতে যান।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, গত ৭ জুন পরীক্ষায় দুই জন করোনারোগী শনাক্ত হয়েছে। ৮ মাস পর উপজেলায় করোনারোগী শনাক্ত হয়। এদের মধ্যে একজন পর্যটকবাহী নৌযানের চালক রয়েছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী হাওরে ভ্রমণে না আসতে অনুরোধ করা হচ্ছে। পর্যটক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!