1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত ২৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ জুন, ২০২১, ৮.৫৩ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টটার::
ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহতের নাম আব্দুল আউয়াল খান (৩২)। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর ও ছাতকের কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুইদিন আগে চিকারকান্দি ইলেভেন ব্রাদার্স ও চিকারকান্দি বাজার ক্লাবের মধ্যে ফুটবল খেলা হয়। খেলা নিয়ে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এই তুচ্চ বিষয় নিয়েই এরপর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যা ৭টায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ২৫জন আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর আউয়াল খান নামক এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, সংঘর্ষে আব্দুল আউয়াল খান নামের একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!