1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বর্ষায় ত্বকের যত্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুন, ২০২১, ১০.৪৩ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
গ্রীষ্মের তাপদাহকে বিদায় দিয়ে দরজায় কড়া নাড়ছে বর্ষা। গরমের অস্বস্তি মেটাতে বৃষ্টির কোন বিকল্প নেই। কিন্তু মৌসুমের পরিবর্তন আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। পুরো শরীরেই পরিবর্তন আসতে শুরু করে। এসময় সুস্থ থাকার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া জরুরি। কারণ বর্ষায় ত্বকে ব্রণসহ নানা সমস্যা দেখা দিতে পারে। চলুন বর্ষায় ত্বকের যত্ন সম্পর্কে জেনে নেওয়া যাক।

সানস্ক্রিন ব্যবহার করুন:

অনেকেই মনে করেন বৃষ্টির দিনে সানস্ক্রিনের প্রয়োজন হয় না। কিন্তু প্রকৃতপক্ষেই এটি একটি ভুল ধারণা। রোদ না উঠলে বা মেঘলা দিন হলে এমন না যে আপনার ত্বক সূর্যের রশ্মি থেকে নিরাপদ। সুতরাং একটি ভালো সানস্ক্রিন লাগাতে একেবারেই ভুলবেন না।

এক্সফোলিয়েট, ক্লিন, টোন এবং ময়েশ্চারাইজ করুন:

আপনি যদি এরইমধ্যে কোনও বিউটি রুটিন অনুসরণ করে থাকেন, তবে আপনি ৪টি পদক্ষেপ নিতে পারেন। এক্ষেত্রে প্রথমে আপনার ত্বককে এক্সফোলিয়েট করতে হবে। তারপর পরিষ্কার করে নিন, এবার টোনিং করে অবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলুন। এতে আপনার ত্বক বর্ষার মৌসুমেও ভালো থাকবে।

হাইড্রেটেড থাকুন:

আমরা সবাই শুনেছি, পানি ত্বকের প্রতিটি সমস্যার জন্য সেরা ওষুধ। সুতরাং আপনার বর্ষার রুটিনে এই ওষুধটি অন্তর্ভুক্ত করুন। প্রতি দিন কমপক্ষে ২ লিটার পানি পান করুন, এটি ব্রণ এবং ফুসকুড়ির মতো সমস্যা কমাতে সাহায্য করবে সেই সাথে টক্সিনও বের হয়ে যাবে।

ঘরোয়া প্রতিকার পদ্ধতি বেছে নিন:

প্রসাধনী পণ্যগুলোর পরিবর্তে ঘরোয়া বিভিন্ন সামগ্রী প্রতিকারের উপাদান হিসাবে বেছে নিন। আপনি নিজের ঘরেই স্ক্রাবার, ক্লিনজার এবং টোনার তৈরি করতে পারেন। এমনকি মুলতানি মাটি দিয়েও অনেকেই মাস্ক তৈরি করে ফেলতে পারেন।

ন্যূনতম মেকআপ:

বৃষ্টির পানিতে মেকআপ ধুয়ে পরে চেহারার অবস্থা খারাপ হতে পারে, তাই মেকআপ ছাড়াই বাইরে বেরোনো ঠিক হবে। তবে চাইলে আপনি ওয়ারটারপ্রুফ মেকআপ ব্যবহার করতে পারেন। কিন্তু মেকআপ করলেও তা যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করুন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!