1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

করোনা পরিস্থিতি অনুকূলে আসলে ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চাই। তবে করোনা পরিস্থিতি অনুকূলে আসতে হবে। অনুকূলে এলে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।’

আজ শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার আয়োজনে আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দীপু মনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া উচিত হবে না। ঈদ যাত্রার কারণে সংক্রমণের হার আবারও কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দিতে চাই। আমরা চেষ্টা করব। অনেক জায়গা থেকে চাপ আছে, অনেক আন্দোলনের ডাক রয়েছে। তবে সেটি বৃহত্তর ছাত্র সমাজ বা অভিভাবক যারা আছেন, তাদের মতামতকে প্রতিফলিত করে না।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি অনুকূলে এলে আগামী ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু আমরা অনলাইন শিক্ষাব্যবস্থা চালু রেখেছি। যদিও তার মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। প্রতিদিনের অনলাইন পড়াশোনার মান ও পরিসর বাড়ছে। আমরা সবাই এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। প্রধান আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

নাগরিক সমাজের সভাপতি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন জনতার প্রত্যাশার সভাপতি এম এ করিম।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!