1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জাতিসংঘে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের দাবি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১, ৮.৪০ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত প্রত্যাবর্তনের দাবিতে ইউরোপীয় কমিশন ও জাতিসংঘে স্মারকলিপি দিয়েছে ভয়েস অব হিউম্যানিটি ও জার্মান-বাংলা প্রেস ক্লাব। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তন করে তাদের মৌলিক অধিকার সুরক্ষার দাবি জানান তারা।

জার্মানির স্থানীয় সময় বৃহস্পতিবার ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশন ও জার্মান বাংলা প্রেস ক্লাব যৌথভাবে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ফন দ্যা লেইয়েন ও জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের কাছে সহযোগিতা কামনা করে স্মারকলিপি দেন।

ভয়েস অব হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম এ হাসান ও জার্মান বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট খান লিটনের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৭ সালে মিয়ানমারের আরকান রাজ্য সহিংসতার শিকার হয়ে তারা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেন। বিভিন্ন আন্তর্জাতিক-স্হানীয় এনজিও ও বাংলাদেশের জনগণ তাদের নানাভাবে সহযোগিতা করে আসলেও তাদের জীবন অতিবাহিত হচ্ছে নানা বিপর্যের মধ্যে। ক্যাম্পগুলোতে চরমভাবে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। রোহিঙ্গা শিশুদের নেই কোনো উচ্চ শিক্ষার সুযোগ।

এ ব্যাপারে ভয়েস অব হিউম্যানিটির প্রেসিডেন্ট এম এ হাসান বলেন, একমাত্র তাদের স্ব-দেশে নাগরিকত্ব প্রদানপূর্বক প্রত্যাবর্তনই মৌলিক অধিকার সুরক্ষিত হবে এবং তাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ ও জবাবদিহিতার আওতায় আনতে পর্যায়ক্রমে ওআইসি, সার্কসহ সকল আর্ন্তজাতিক ও আঞ্চলিক সংস্থার সহযোগিতা ও হস্তক্ষেপ কামনায় সবার কাছে একটি করে কপি পাঠানো হবে।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকারের সাথে মায়নমার সরকার প্রত্যাবর্তন চুক্তি হলেও নানান কারণে মিয়ানমার প্রত্যাবর্তনে বিলম্ব করতেছে। আশা রাখি সবার সহযোগিতায় মিয়ানমার সরকার তাদের গ্রহণ করবেন ও তাদের নাগরিক অধিকার পুনরায় ফিরিয়ে দিবেন।

এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়েন্স সদস্য ও জাতীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সংসদীয় মন্ডলীর সভাপতি কর্নেল (অব.) ফারুক খান এমপি জানান, তাদের প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা কামনা করছে।

ইতালীয় নাগরিক আন্তর্জাতিক মানবাধিকার কর্মী প্রফেসর ড. লুসিয়া ব্রুনাই বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যা হচ্ছে তা খুবই অমানবিক ও অসহনীয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!