1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জগন্নাথপুরে হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ মে, ২০২১, ৮.৩৮ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ভবানীপুরের মাসুম আহমদ হত্যা মামলায় জয়নাল আবেদীন নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার কান্দারগাঁও গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৮ মে) তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকা থেকে মাসুম আহমদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে সীমানার রাস্তা দিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!