1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাত্রকে বলাৎকার : মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৪.৩৬ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
কুমিল্লার চান্দিনায় মাদরাসাছাত্রকে বলাৎকার করার অভিযোগে সাইদুর রহমান (৩২) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মাদরাসাশিক্ষক সিরাজুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিনের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা রজ্জব আলী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসার নাজেরা বিভাগের এক ছাত্রকে ভয় দেখিয়ে কয়েকদিন ধরে বলাৎকার করে আসছে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদরাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ হয় পরিবারের। পরবর্তীতে ছেলের মুখে ওই ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন রজ্জব আলী।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাদরাসা শিক্ষককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!