1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারায় বজ্রপাতে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৫.২৪ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবু তাহের (৩৫) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের উপজেলার তেগাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
তেগাঙ্গা গ্রামের প্রত্যক্ষদর্শী সালিক মিয়া জানান, আবু তাহের দুপুরে হাওরে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি ও বজ্রপাত দেখে সে বাড়ির পথে পা বাড়ায়। ফিরতে পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিছুক্ষণ পরে স্থানীয়রা তাকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বজ্রপাতে নিহত আবু তাহেরের পরিবারকে উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতার উদ্যোগ নিয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাওর থেকে ফেরার পথে আবু তাহের বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন। তার মৃতদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখান থেকে মৃতদেহ স্বজনদের হস্থান্তর করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!