1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দিরাইয়ে হত্যা মামালার ৩২ আসামীর আত্মসমর্পণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ৫.২১ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে শাহ মুলুক হত্যা মামলার ৩২ আসামী দিরাই থানায় আত্মসমর্পণ করেছে। আজ (১৮-০৫-২১) মঙ্গলবার দুপুরে দিরাই থানায় স্বেচ্ছায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন। এসময় এএসপি (দিরাই সার্কেল) আবু সুফিয়ানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আত্মসমর্পণশারীরা হলেন, পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার তালুকদার ২২), বাবু তালুকদার (২৫), রেজু তালুকদার (৩০), জসিম মিয় (৩০), ছুতিল মিয়া (৫০), রুম্মান তালুকদার (২৫), ছোট মিয়া (৪০), ছলিম মিয় (৫২), সুজা মিয়া (৪০), ছানুয়ার (৫৫), সোহাগ রাজা (৩৫), সারিক তালুকদার (৩০), আবুল খায়ের (৪৫), জাহাঙ্গীর (৫২), অমৃত তালুকদার (২৪), মুকুট তালুকদার (২৫), বখতিয়ার (২০), সোহেল মিয়া (৩০), সুজেল তালুকদার ( ৩৫), মেহেরাব তালুকদার (২৬), রেখানুর তালুকদার(৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), সালেহ আহমদ (৪০), হুমায়ূন তালুকদার (২২), ছাদেকনুর (২৫), কিবরিয়া (২৫), নাছির (২২), আবু ছালেহ (২৬), মীর হোসনে (২৭)। উল্লেখ্য এ বছরের ১৫ মার্চ উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরুন্নগর গ্রামে জমি সংক্রান্ত জেরে গ্রামের সামছুল ইসলাম ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের শাহ মুলুক (৫০) নিহত হয়। পরদিন সামছুল ইসলাম বাদী হয়ে ৬৩ জনকে আসামী করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দিরাই থানা পুলিশ ৭জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৭জন ও আত্মসমর্পণকৃত ৩২ ছাড়া অণ্যরা পলাতক রয়েছেন। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, তারা ৩২ জন আজ স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করেছেন। অন্য আসামীদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!