1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অপশক্তিকেই ছাড় দেননি: এমপি মানিক

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ মে, ২০২১, ২.২৩ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার::
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, আপোষহীন নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অপশক্তিকেই ছাড় দেননি। সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারনেই আজ তিনি বিশ্ব দরবারে প্রশংসিত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের নেতা কর্মীকে অবশ্যই সততা ও নিষ্ঠার সাথে এদেশের মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে হবে। রবিবার (১৬ মে) ছাতক, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগের নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দদের নিয়ে যৌথ সভায় এমপি মানিক তার বক্তব্যে এসব কথা বলেন। এছাড়া বিভিন্ন ইউনিট কমিটির সম্মেলন করে শীঘ্রই ছাতক, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করার জন্য নির্দেশনা দেয়া হয়। এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। সভায় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফজলুর রহমান, ছাতক পৌর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, আবু সাদাত লাহিন ও এডভোকেট আশিক আলী। দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আমিরুল হক, আব্দুল খালিক, দেওয়ান তানভীর আশরাফ চৌধুরী। ছাতক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জামাল মিয়া, তাপস চৌধুরী, আনিছুর রহমান চৌধুরী সুমন। উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য সামসুজ্জামান রাজা, আজমান আলী, আব্দুস সামাদ, আব্দুল করিম, সুন্দর আলী, খালেদ হাসান, সিরাজুল ইসলাম, আওলাদ হোসেন, মোশাহিদ আলী, আফজাল হোসেন, মনিরুজ্জামান সেলিম, মনি শংকর ভৌমিক, আলাউর রহমান, মোজাহিদ আলী, গিয়াস উদ্দিন, আব্দুল মছব্বির, মানিক মিয়া, এনামুল হক কাচা মিয়া, ফারুক আহমদ সরকুম, তোফায়েল আহমদ আনা, আব্দুর রহিম ও লিপি বেগম।
পৌর আওয়ামীলীগের সদস্য আব্দুল জলিল আজাদ, সামসু মিয়া, বাবুল রায়, সাব্বির আহমদ, আব্দুল কুদ্দুছ, আছাব মিয়া, নুর আলম, সোহেল আহমদ, নিতাই রায়, ইসতিয়াক রহমান, সুলেমান মিয়া, কুতুব উদ্দিন, কালীদাস পোদ্দার, শিপলু চৌধুরী, আব্দুল কাহার, আনোয়ার খান, আব্দুল্লাহ মিয়া, আশরাফ উদ্দিন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!