1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মামুনুল হক ১৫ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ৮.০৯ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কারাগারে থাকা হেফাজতে ইসলামের সাবেক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় ভার্চুয়ালি মামুনুল হককে হাজির করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি বলেন, ‘ভার্চুয়াল কোর্টে মামুনুল হককে আদালতে হাজির করে পাঁচটি মামলায় ৩৮ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর মধ্যে ধর্ষণ মামলায় ১০ দিন, সোনারগাঁয়ে সহিংসতার দুই মামলায় ১৪ দিন ও সিদ্ধিরগঞ্জে সহিংসতার দুই মামলায় ১৪ দিন। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় তিন দিন করে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখন মামলার তদন্তকারী কর্মকর্তা যখন খুশি মামুনুল হককে রিমান্ডে নিতে পারবেন।’
এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার সহিংসতার মামলায় এক আসামি মামুনুল হকের নির্দেশে নাশকতার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই মামুনুল হককে জিজ্ঞাসাবাদের জন্য মামলায় গ্রেপ্তারসহ সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঈদের ছুটির পর ভার্চ্যুয়াল কোর্টের মাধ্যমে শুনানি হবে।’
প্রসঙ্গত হেফাজত ইসলামের নেতা মামুনুল হক ও কথিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার রাতে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!