1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শিমুলিয়ায় মানুষের ঢল

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ১১.২৭ এএম
  • ২২৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মানুষের ঢল নেমেছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলে কী হবে, বাড়ি যাওয়া থেমে নেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের। ফেরি করে পারাপারের জন্য দক্ষিণবঙ্গের ঘরমুখী হাজার হাজার মানুষ এসে জড়ো হচ্ছেন শিমুলিয়া ঘাট এলাকায়। বেলা যত বাড়ছে, বাড়ছে ভিড়।

আজ বুধবার ভোর থেকেই শিমুলিয়া ঘাট লোকে লোকারণ্য হয়ে যায়। সকাল ১০টা পর্যন্ত পাওয়া খবরে প্রায় ৩ হাজারেরও বেশি মানুষ ঘাটে অপেক্ষা করছে নদী পার হওয়ার জন্য। এর আগে পাওয়া খবরে জানা গেছে, ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। এই অনুমতির পর শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাত থেকেই শিমুলিয়া ঘাটে লোকজন আসতে শুরু করে। ভোট হতে হতে সেটি উপচে পড়া অবস্থানে রূপ নেয়।

শিমুলিয়া ঘাটে বসানো চেকপোস্টে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। গত কয়েকদিনের মতো আজও ঘাটের প্রবেশ মুখে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ১ কিলোমিটার হেঁটে যাত্রীদের ঘাটে প্রবেশ করতে হচ্ছে। পরিবার পরিজন ও মালপত্র নিয়ে হেঁটে ঘাটে পৌঁছাতে হাঁপিয়ে উঠছে যাত্রীরা। ঘাটে এসে যাত্রী চাপে ফেরিতে উঠতে যুদ্ধ করতে হচ্ছে যাত্রীদের।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!