1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

তাহিরপুরে দেড় হাজার পরিবারকে ঈদ সহায়তা

  • আপডেট টাইম :: বুধবার, ১২ মে, ২০২১, ১০.৫৩ এএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে ৩টি ইউনিয়নের ৪০টি গ্রামের দেড় হাজার পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাসহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সকালে করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের বাড়িতে এ নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেন উপজেলার কামড়াবন্দ গ্রামের কৃতী সন্তান সোহাগ ও তালবী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. কাঞ্চন মিয়া।

জানা যায়, উপজেলার বাদাঘাট উত্তর, বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ মোট ৩টি ইউনিয়নের সাধেরখলা, মাটিকাটা, জালালপুর, গুটিলা, মানিগাঁও, শিমূলতলা, পাতারগাঁও, ইউনূছপুর, বাদাঘাট, কামড়াবন্দসহ প্রায় ৪০টি গ্রামের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র দেড় হাজার পরিবারকে নগদ ১ হাজার টাকা এবং ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন মিয়ার বাবা আবু তাহের, তার ভগ্নিপতি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, ছোট ভাই মো. কাউছার আহমদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!