স্টাফ রিপোর্টার ::
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর ব্যক্তিগত উদ্যোগে আজ রোববার পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হতদরিদ্র অসহায় কর্মহীন ৩শ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রান্তিক পর্যায় থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আমরা মৃত্যুকে জয় করতে পারবো না সত্য, কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে কাজ করতে পারবো। জামায়াত-বিএনপি করোনাকালের এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় নি। মানবতার প্রশ্নে কোন রাজনীতি নাই, যারা অপরাজনীতি করছে তারা দেশ ও জাতির শত্রু। বাঙালি জাতি বীরের জাতি, এ জাতি পরাজিত শক্তির কাছে পরাজিত হবে না। করোনার এই দুঃসময়ে যারা অপরাজনীতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে সকলের প্রতি আহবান জানান তিনি।