1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারায় নেশা দ্রব্য খাইয়ে স্কুল ছাত্রী ধর্ষণ, আটক তিন

  • আপডেট টাইম :: রবিবার, ৯ মে, ২০২১, ৯.০৫ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
দোয়ারাবাজারে ইফতারির সাথে নেশা দ্রব্য খাইয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক রিপন মিয়াসহ আরো দুইজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সুরুজ মিয়ার পুত্র রিপন মিয়া একই ইউনিয়নের বোগলা গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর ফুফাতো ভাই ফয়সালের (১২) মাধ্যমে বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র জসিম উদ্দিনের কাছ থেকে নেশার ওষুধ কিনে ওই মেয়ের বাড়িতে ইফতারি পাঠায়। নেশা দ্রব্য মেশানো ইফতারি খাওয়ার পর মেয়ে এবং তার দাদা অজ্ঞান হয়ে গেলে মধ্যরাতে রিপন ওই বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। ভোররাতে ঘুম ভাঙলে বিষয়টি স্থানীয়দের অবহিত করে তারা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ধর্ষক রিপনসহ তার ফুফাতো ভাই এবং নেশা বিক্রেতা জসিম উদ্দিনকে আটক করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জামাকাপড়সহ ইফতার সামগ্রী ও একটি ছুড়ি উদ্ধার করে। ভিকটিমকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। ওই শিক্ষার্থীর মা বাবা কেউ বেচে নেই। এতিম এই মেয়েটি একমাত্র বৃদ্ধ দাদার আশ্রয়ে থাকে। এই সুযোগে ধর্ষক রিপন তার এক ফুফাতো ভাই এর মাধ্যমে ইফতারির খাবারের সাথে নেশা দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে মধ্যরাতে ধর্ষণ করেছে। স্থানীয়রা জানান ধর্ষক রিপন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে চুরি, চোরাকারবারিসহ একাধিক মামলা রয়েছে। দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান ধর্ষকসহ আরো দুইজনকে আটক করা হয়েছে। এদিকে নেশা বিক্রেতা জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে অজ্ঞান পার্টির সাথে ও জড়িত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সে অজ্ঞান পার্টির বড়ো ধরণের হোতা।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!